জঙ্গিবাদের প্রমাণ নিয়ে বিভিন্ন দেশে যাবেন সাংসদরা

0
91
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পহেলগাঁও সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ যোগের প্রমাণ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাইছে ভারত।
সমস্ত দলের সাংসদের নিয়ে একটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে গিয়ে সাম্প্রতিক সংঘাত এবং পরিস্থিতির ব্যাপারে ভারতের অবস্থান সম্পর্কে জানাবেন, এমনটাই সূত্র মারফত খবর মিলেছে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিদেশ সফরের সমন্বয় করছেন, যা ২২ মে-এর পরে শুরু হওয়ার কথা।
ইতিমধ্যেই এব্যাপারে সাংসদদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে খবর। প্রতিনিধিদলে পাঁচ থেকে ৬ জন সাংসদ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি-সহ বিভিন্ন দেশে সফর করবেন।