
ইউটিউবে চ্যানেল খোলার পর থেকে বড় বড় তারকাদের অতিথি করে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সে ঝড়ের গতি বেড়ে যায় তার একটি কথায়।
রোনালদো বলেছিলেন, এমন একজন আমার ইউটিউব চ্যানেলে অতিথি হবেন, তাতে ইন্টারনেটে ঝড় উঠবে।তার এই কথার পর থেকেই শুরু হয় ইন্টারনেট জুড়ে আলোচনা।ফুটবলপ্রেমিরা মনে করেছিলেন সেই ঝড় তোলা ওই অনুষ্ঠানের অতিথি হবেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তবে অতিথির নাম প্রকাশের পর বেশ হতাশ হয়েছেন ফুটবলপ্রেমীরা। কেননা অতিথি হিসেবে মেসি নয়, আসছেন ইউটিউব-ফেসবুকে ব্যাপক জনপ্রিয় এক তারকা। তার নাম জেমস স্টেফেন ডোনাল্ডসন। মিস্টার বিস্ট নামেই যিনি সবচেয়ে বেশি পরিচিত। ইউ আর ক্রিস্টিয়ানো চ্যানেলেই মিস্টারবিস্টের অতিথি হওয়ার ঘোষণাটি রোনালদো নিজেই দিয়েছেন। উল্লেখ্য জেমস স্টেফেন ডোনাল্ডসন মিস্টারবিস্ট নামক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের কর্ণধার তিনি।
যার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩ শো ৩১ মিলিয়নের বেশি।ইউটিউবের ইতিহাসে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ,ভিডিও আছে আটশোর বেশি। আক্ষরিক অর্থেই ইন্টারনেট দুনিয়াতে ঝড় তোলার ক্ষমতা আছে তার।









