বড়পর্দায় এবার সিনেবাপ মৃন্ময়, আসছে ‘খাঁচা’

0
349
ছবি সৌজন্যে : নিজস্ব
ইউটিউবের গন্ডি ছাড়িয়ে সিনেবাপ মৃন্ময় এবার বড়পর্দায়। প্রকাশ্যে এসেছে তাঁর প্রথম ছবি খাঁচা-র টিজার। পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী।
মৃন্ময় ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত,মীর, প্রত্যুষা পাল,অনিন্দ্য পুলক ব্যানার্জি,কাঞ্চনা মৈত্র,সোনালী চৌধুরী,কৃষ্ণ ব্যানার্জি সহ অন্যান্যদের। নুন আনতে পান্তা ফুরানো, হতদরিদ্র গ্রাম টিয়াবন দেখতে আপাত দৃষ্টিতে শান্ত। পুলিশের খাতাতেও কোন ব্যাপারেই খুব একটা কোন অভিযোগ জমা পড়ে না। তবে আসলে সেখানে বা তার আশেপাশের বেশ কিছু গ্রামে গভীরভাবে কান পাতলে বোঝা যায়, শান্ত জায়গা মোটেও শান্তিতে নেই। এক বিরাট ষড়যন্ত্র চলছে গোটা এলাকা জুড়ে। গত তিরিশ বছর ধরে লেবার ট্রান্সপোর্টের ব্যবসার নামে চলে এক বিরাট নারী পাচার চক্র। গতিময় কাহিনীর পরতে পরতে রয়েছে রোমহর্ষক দ্বন্দ্ব, আর অধর্মের অধঃপতনের দুর্ধর্ষ সংঘাতের অ্যাক্শন। টানটান চিত্রনাট্যে আলো আঁধারের হিসেব নিকেষ।
অবশেষে কিভাবে সত্যের জীত হয়, সেই নিয়েই আবর্তিত খাঁচার কাহিনী। ৩৩ সেকেন্ডের টিজারে রয়েছে টানটান উত্তেজনা। আগামী ৬ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে খাঁচা।