মৃত্যুঞ্জয় মেলা, মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভ মন্তব্যের পাল্টা রাজ্যপাল বোস

0
126
ছবি সৌজন্যে : এক্স

মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভের মন্তব্যে যখন তোলপাড় জাতীয় রাজনীতি, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোস কুম্ভমেলাকে মৃত্যুঞ্জয় মেলা বলে উল্লেখ করেছেন। রাজ্যপাল বলেছেন তিনি কোনও রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না।

একটি গণতান্ত্রিক পরিকাঠামোয়, একজন মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী তার ওপর ভিত্তি করে তিনি যে কোন ওরকম পরিস্থিতি পর্যালোচনার অধিকারী। বিষয়টিকে স্বাগত জানিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন এটাই গণতন্ত্রের সৌন্দর্য। একজন ধার্মিক মানুষ হিসেবে কুম্ভমেলাকে ভারতের মহান ঐতিহ্য বলে মনে করেন। তিনি এটাও মনে করেন কুম্ভ মেলা মুক্তি মেলা। এই মেলা মৃত্যুঞ্জয় মেলা।

এদিকে মুখ্যমন্ত্রীর মৃত্যুকুম্ভের মন্তব্যের প্রতিবাদে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। এরপর রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে ডেপুটেশন দিয়েছেন বিজেপি বিধায়করা।