গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment কোহলিকে ভালোবাসতেন ম্রুণাল

    কোহলিকে ভালোবাসতেন ম্রুণাল

    0
    144
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেত্রী ম্রুণাল ঠাকুর সাম্প্রতিক সময়ে একের পর বিতর্কে জড়াচ্ছেন। আনুশকা শর্মাকে খোঁচা দিয়ে ফের খবরের শিরোনামে অভিনেত্রী।সম্প্রতি বিরাট কোহলিকে পছন্দ করতেন বলে মন্তব্য করেছেন ম্রুণাল। ২০২১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল কোহলির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছিলেন।

    মনে মনে তাকে খুব পছন্দ করেন উল্লেখ করে বলেছিলেন, একটা সময় ছিল, তাঁর বিরাট কোহলিকে খুব ভালো লাগত। তিনিও পাগলের মতো তাঁকে ভালোবাসতেন। জানা গেছে মৃণালের ভাই ক্রিকেটের ফ্যান ছিলেন। সেখান থেকে ম্রুণালরও ক্রিকেটের প্রতি ভালোলাগা তৈরি হয়।তারপরেই বিরাটের প্রেমে পড়েন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। পরবর্তীকালে, ক্রিকেটকে কেন্দ্র করে জার্সি ছবিতে অভিনয় করেছিলেন ম্রুণাল। অভিনেত্রী বলেছেন, একটা সময়ে নীল রঙের জার্সি পরে ভারতকে সমর্থন করতেন। আর তারপরে তিনি নিজেও জার্সি নামের ছবিতে অভিনয় করেছেন।

    সেই সাক্ষাৎকারে স্বামীর প্রশংসা করলেও ইঙ্গিতে খুঁচিয়েছেন আনুশকাকে। তাকে কোন সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এমন এক প্রশ্নের জবাবে ম্রুণাল ঠাকুর বলেছেন, এমন বহু ছবি রয়েছে। তিনি নিজে প্রস্তুত ছিলেন না বলে প্রত্যাখ্যান করেছেন বেশ কিছু ছবি। ছবির নাম বললে বিতর্ক শুরু হয়ে যাবে, বলেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ।