
উত্তর কলকাতার মুচিপাড়া থানা এলাকায় একাকী বৃদ্ধাকে খুন করে লুটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে লালবাজার। ধৃতের নাম ময়মুর আলি গাজি।
বছর ৫৩-এর ময়মুরের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। শনিবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে লুঠের সামগ্রী উদ্ধার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, মুচিপাড়ার সার্পেনটাইন লেনের একটি বাড়িতে এই ঘটনাটি ঘটে। বৃদ্ধা বছর ছিয়াত্তরের নমিতা পাল। তিনি বেশিরভাগ সময়ই বাড়িতে একাই থাকতেন। বুধবার সন্ধ্যায় এলাকার কয়েকজন বাসিন্দা বাইরের জানালা দিয়ে তাঁকে ঘরে পড়ে থাকতে দেখেন। কিন্তু তার বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ দেখে তাঁদের সন্দেহ হয়। তাঁদের কাছ থেকে খবর পেয়ে মুচিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
দরজার লক ভেঙে ভিতরে ঢুকেই দেখেন মূল দরজার পাশেই পড়ে রয়েছেন বৃদ্ধা। আলমারি ও ঘরের বিভিন্ন অংশ তছনছ করা হয়েছে।
