গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সন্তোষ মিত্র-র পুজোর থিম অপারেশন সিঁদুর

    সন্তোষ মিত্র-র পুজোর থিম অপারেশন সিঁদুর

    0
    108
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুজোর থিম অপারেশন সিঁদুর। আর তাতে আপত্তি করে সন্তোষ মিত্র স্কোয়ারকে নোটিস দিয়েছে পুলিশ। ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে মুচিপাড়া থানার তরফে।
    এরপরেই সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা তথা পুজো কমিটির অন্যতম প্রধান কমকর্তা সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সেই নোটিস পোস্ট করে অভিযোগ করেছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুলিশ নোটিস দিয়েছে। থিম ঘোষণার দুদিনের মধ্যে তাঁদের পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে। পুজো কমিটিকে একাধিক বিষয়ে সতর্ক করা হয়েছে। নাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিসে জানিয়েছে পুলিশ। সজল ঘোষ আরও বলেছেন আর কটা পুজো কমিটিকে চিঠি পাঠানো হয়েছে। তাহলে কি সবাই আইনের ঊর্ধ্বে, নাকি শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের জন্য আলাদা আইন।
    সব অন্যায়ের বিচার খুব তাড়াতাড়ি মিলবে বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পুলিশের আপত্তি সত্ত্বেও অপারেশন সিঁদুর থিমে অনড় রয়েছেন সজল ঘোষ।