গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Newsdesk শহিদ আবু সাঈদের বাড়িতে ইউনূস

    শহিদ আবু সাঈদের বাড়িতে ইউনূস

    0
    245
    Yunus in the house of Shaheed Abu Saeed 1
    Yunus in the house of Shaheed Abu Saeed 1
    প্রতিশ্রুতি মতো বুলেটের মুখে বুক চিতিয়ে দাঁড়ানো কোটা সংস্কার আন্দোলনে শহিদ আবু সাঈদের বাড়ি গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 
    শনিবার বেলা ১১টার কিছু পরে মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে আবু সাঈদের বাড়িতে যান। তাঁর সঙ্গে ছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের দুই অন্যতম উপদেষ্টা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। হেলিকপ্টারে তাঁরা পীরগঞ্জের মেরিন অ্যাকাডেমিতে অবতরণ করেন। এরপর আবু সাঈদের বাড়িতে যান। সেখান থেকে নিহত ছাত্রের সমাধিস্থলে গিয়ে প্রার্থনাও মুহাম্মদ ইউনূসেরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে বাংলাদেশে আন্দোলনে নেমেছিলেন পড়ুয়ারা। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রাবার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন তিনি। ছোট্ট বাঁশের লাঠি নিয়ে দু’হাত প্রসারিত করে পুলিশের উদ্যত বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি।