গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International দুর্গাপুজোর মুখে ঢাকেশ্বরী মন্দিরে মহম্মদ ইউনূস

    দুর্গাপুজোর মুখে ঢাকেশ্বরী মন্দিরে মহম্মদ ইউনূস

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    শারদোৎসবের মুখে মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের এক সভা চলছিল। সভায় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
    এবছর গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা হাজার খানেক বেড়েছে। সমস্ত মণ্ডপের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন মহম্মদ ইউনূস। এর আগে, সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস-র সঙ্গে দেখা করেন বিভিন্ন পুজো উদযাপন পরিষদের নেতারা। তাঁরা সকলে মহম্মদ ইউনূসকে নিজেদের পুজোমণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।
    তবে একদিনের মধ্যেই ঢাকার প্রাচীন ঢাকেশ্বরী মন্দিরে চলে যাবেন মহম্মদ ইউনূস , তা কেউই ভাবতে পারেননি। দুর্গাপুজোর মরশুমে এখানে পাঁচদিন ধরে ধুমধাম করে উৎসব পালন করা হয়। দেশের হিন্দুরা যোগ দেন শারদোৎসবে।