পদত্যাগ করতে পারেন মহম্মদ ইউনুস 

0
218
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছেন। বৃহস্পতিবার রাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন। তার আগে ওই দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ ক্ষণ বৈঠক করেছিলেন ইউনূস। সেখানেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন বলে খবর।

বাংলাদেশের সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকেই ইউনূস নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। জানিয়ে দেন, সেখানে তিনি আর থাকতে চান না। এমনকি, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে কোথায় কী সমস্যা হচ্ছে, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তা জানাতে চেয়েছিলেন ইউনূস। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রয়েছে।জাতির উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন ইউনূস।

ভাষণের খসড়াও এক পর্যায়ে প্রস্তুত হয়ে গিয়েছিল। কোথায় কী সমস্যা হচ্ছে, দেশের মানুষের কাছে তা তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান উপদেষ্টা। তবে পরে জাতির উদ্দেশে ভাষণের সিদ্ধান্ত স্থগিত হয়। পরে তা নিয়ে আবার আলোচনা হতে পারে।