
কলকাতার বিভিন্ন প্রান্তে মহরমের সুসজ্জিত তাজিয়া বের করেছেন ধর্মপ্রাণ মানুষজন। কারবালা প্রান্তরে যুদ্ধে হাসান ও হোসেনের বলিদানকে স্মরণ করে শোক পালন করেন সংখ্যালঘু মানুষজন। মূলত সিয়া সম্প্রদায়ের মানুষজন তাজিয়া বের করেন।
লাঠি আর তরোয়ালে নকল যুদ্ধে দিনটিকে স্মরণ করা হয়। একই ছবি জেলাতেও। হুগলির ইমামবাড়ায় প্রতিবছরই বড় মহরম পালন করা হয়। বিভিন্ন জায়গায় থেকে তাজিয়া নিয়ে ধর্মপ্রাণ মানুষজন ইমামবাড়ায় জমায়েত করেন। এরপর সেখান থেকে কারবালা প্রান্তরে যায়।
হিন্দুরাও মহরমে যোগ দেন। কাযত মিলনমেলায় পরিণত হয় দিনটি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবারের মোহনপুর কারবালার মাঠেও মহরমের জমায়েত ছিল চোখে পড়ার মত।





