গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International গলায় জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে হেনস্থা

    গলায় জুতোর মালা পরিয়ে মুক্তিযোদ্ধাকে হেনস্থা

    0
    175
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে বাংলাদেশের কুমিল্লায়। শুধু তাই নয়, ওই অবস্থায় গোটা এলাকা ঘুরিয়ে  তাঁকে এলাকাবাসীর কাছে ক্ষমা চাইতে  বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

     

    সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ১৯৭১-র বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে   বীর প্রতীক খেতাবপ্রাপ্ত আব্দুল হাই কানুকে প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে। হেনস্থার জেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, যারা তাঁকে হেনস্থা করেছে তারা সবাই জামাত-শিবিরের লোকজন। তাঁকে এলাকা ছাড়তে নির্দেশ দেওয়া  হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন, প্রকাশ্যে তাঁদের অসম্মান করার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।

    আব্দুল হাই কানু  জানিয়েছেন ,  তাঁকে রাস্তায়  একা পেয়ে জোর করে জুতোর মালা পরানোর ছবি ভিডিয়ো  করা হয়। যারা তাঁকে হেনস্থা করেছে তারা সবাই জামায়ত-শিবিরের লোক।