গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk রেসপন্স করছেন মুকুল রায়, জানালেন ছেলে শুভ্রাংশু

    রেসপন্স করছেন মুকুল রায়, জানালেন ছেলে শুভ্রাংশু

    0
    216
    হালকা রেসপন্স করেছেন বাবা। হাসপাতালে দেখে এসে এমনটাই জানিয়েছেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি জানিয়েছেন আইসিইউতে রেয়েছেন। অক্সিজেন চলছে।
    অপারেশন হওয়ার পর ভেন্টিলেশনে ছিলেন। সেখান থেকে শুক্রবারই বের করা হয়েছে। এখন ক্রিটিকাল অবস্থা, তবে স্থিতিশীল। যেমন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, এখন অনেকটাই ভাল। সেভাবে জ্ঞান না ফিরলেও ডাকলে সাড়া দিচ্ছেন। রাইলস টিউবে খাবার খাওয়ানো হচ্ছে। যেহেতু ব্রেনে অপারেশন হয়েছে তাই চিকিৎসকরা বলেছেন সময় লাগবে। বুধবার কাঁচরাপাড়ার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন মুকুল রায়। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয়। শুভ্রাংশু আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক মারফত খবর নিয়েছেন। দলের নেতারাও খোঁজ নিচ্ছে। শনিবার হাসপাতালে গিয়েছিলেন কুণাল ঘোষ, অগ্নিমিত্রা পাল।