
গ্রীষ্মকালে ত্বকের উপর বাড়তি চাপ পড়ে। সূর্যের তাপে ত্বক পুড়ে যায়, সঙ্গে বাড়ে অতিরিক্ত তেল ও ব্রণের সমস্যা।
ঘুম থেকে ওঠার পর অনেকের কপাল, নাকের পাশসহ মুখে তৈলাক্ত ভাব দেখা যায়, ফলে ত্বক নিস্তেজ ও প্রাণহীন দেখায়। এই সমস্যা দূর করতে কার্যকর সমাধান হতে পারে প্রাচীন পরিচিত প্রাকৃতিক উপাদান মুলতানি মাটি।আসলে প্রাচীনকাল থেকেই রূপচর্চার উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে মুলতানি মাটি। এটি ত্বকের ভেতর থেকে পরিষ্কার করে, অতিরিক্ত তেল ও ময়লা দূর করে এবং ব্রণ ও অন্যান্য ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। যে কোনো কেমিক্যাল প্রোডাক্টের তুলনায় এটি বেশি কার্যকর ও নিরাপদ।বলা হয় ত্বক পরিষ্কার রাখে মুলতানি মাটি। তাই ফেসওয়াশের বিকল্প হিসেবে মুলতানি মাটি ত্বক থেকে ধুলা, তেল, মৃত কোষ ও ব্ল্যাকহেডস দূর করে। আবার,মুলতানি মাটি, ত্বকে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে ও ব্রণ কমাতে সাহায্য করে। মুখের খোলা রোমকূপ পরিষ্কার করে সেগুলো সঙ্কুচিত করে, ফলে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল। এর বাইরে,অ্যান্টিএজিং গুণ থাকায় মুলতানি মাটি বলিরেখা কমাতে সাহায্য করে এবং ত্বক টানটান রাখে।
সেইসঙ্গে ক্ষত সারায় মুলতানি মাটি। সানবার্ন, র্যাশ ও প্রদাহ কমায়,ত্বকের দাগ ও রঙের বৈষম্য দূর করে।
