
মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একের পর এক গাড়ির ধাক্কায় চুরমাচুর হয়ে গিয়েছে অন্তত ১৮-২০টি গাড়ি। দত্ত ফুড মলের কাছে ঘটা ওই ঘটনায় লোনাভালা-খান্ডালা ঘাট সেকশনটি একেবারে বন্ধ হয়ে রয়েছে।
স্থানীয় সূত্র জানাচ্ছে, একটি কনটেনারবাহী ট্রাক বেপরোয়া গতিতে ব্রেক ফেল করে একটি গাড়িতে ধাক্কা মারে।
তারপর একের এক এক গাড়ি পরপর ধাক্কা খেতে থাকে। প্রায় ১৮-২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৫ কিমি এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
ট্রাকের ধাক্কায় অন্তত ৩টি গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। আরও কয়েকটি বেশ ক্ষতি হয়েছে। স্থানীয়রা জখমদের উদ্ধার করে চিকিৎসাকেন্দ্র ও হাসপাতালে নিয়ে গিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী বাহিনী পৌঁছেছে।
