গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ

    কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণ

    0
    53
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় বার্তা সংস্থার একজন রিপোর্টার এই তথ্য জানিয়েছেন। এর আগে দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছিল কাতার।

    এদিকে আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। যার জেরে চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাস হামলার শিকার হয়।

    এ ছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটেও হামলা হয়েছে। এমন প্রেক্ষাপটে কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের সরানোর প্রক্রিয়া শুরু হয়। এরপরেই দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।