গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National শিমলার একাধিক স্কুলে বোমাতঙ্ক!

    শিমলার একাধিক স্কুলে বোমাতঙ্ক!

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি, বেঙ্গালুরুর পর এবার শিমলার একাধিক স্কুলে বোমা হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। ওই শহরের বেশ কয়েকটি স্কুলে একযোগে হুমকি ইমেল পাঠানো হয়েছে।
    তড়িঘড়ি সরিয়ে নেওয়া হয়েছে পড়ুয়াদের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। জানা গিয়েছে, বুধবার ইমেল-এ ওই হুমকি ইমেল পাঠিয়ে বলা হয়েছে স্কুলগুলির ভিতরে বোমা রাখা আছে। বিস্ফোরণের জেরে মৃত্যু হতে পারে  বহু ছাত্রছাত্রীর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বম্ব স্কোয়াড। সবকটি স্কুলেই চলছে চিরুনি তল্লাশি।
    তবে পুলিশ সূত্রে খবর, এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কিন্তু কে বা কারা ওই হুমকিবার্তা পাঠালো, তা এখনও স্পষ্ট নয় ইমেলে যে নাম রয়েছে সেটিও ভুয়ো বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।