
আমেরিকার স্প্যানিশ ফর্ক শহরের ইসকনের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও মন্দির কর্তৃপক্ষের অনুমান, এটি পূর্বপরিকল্পিত অপরাধ।
ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়। ইসকনের তরফে জানানো হয়েছে, গত কয়েক রাত ধরে মন্দির চত্বরে ২০ থেকে ৩০টি গুলি ছোড়া হয়েছে। গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের বেশ কিছু মূল্যবান কাঠের কারুকার্য ও স্থাপত্য। ঘটনার সময় মন্দিরের ভিতরে ভক্ত ও অতিথিরা উপস্থিত ছিলেন। কোনও প্রাণহানির খবর না থাকলেও, বহু মানুষের জীবন বিপন্ন হতে পারত বলে মনে করা হচ্ছে।এই ঘটনার তীব্র নিন্দা করেছে সান ফ্রান্সিসকোতে থাকা ভারতের কনসুলেট জেনারেল।
এক্স-এ দেওয়া বার্তায় জানিয়েছে, উটাহর স্প্যানিশ ফর্কের ইসকন মন্দিরে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আমরা স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে।








