লরেন্সের ভাইকে দেশে ফেরানোর উদ্যোগ মুম্বই পুলিশের

0
130

লরেন্স বিস্ফোইয়ের ছোট ভাই আনমোল বিজ্ঞেইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে মুম্বই পুলিশ। সলমন খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনার নেপথ্যে তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ রয়েছে পুলিশের।

ওই মামলায় অন্যতম অভিযুক্ত আনমোল। সে বর্তমানে রয়েছে আমেরিকায়। সম্প্রতি আমেরিকা থেকে এ বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য এসেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে। এর পরই মুম্বই পুলিশ লরেন্সের ভাইকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন। লরেন্স বিষ্ণোই ২০১৫ সাল থেকে গুজরাতের সবরমতী জেলে বন্দি রয়েছেন। তাঁর হয়ে বিষ্ণোই গ্যাংয়ের বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম আনমোলই পরিচালনা করে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে দেশে ফেরানোর অনুমতি চেয়ে গত মাসেই মুম্বইয়ের এক নিম্ন আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। এ ক্ষেত্রে নির্দিষ্ট ভাবে সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনার কথাও আদালতে উল্লেখ করেছিল পুলিশ। ওই ঘটনার তদন্ত শুরুর পর থেকে আনমোলের কোনও খোঁজ পাচ্ছিল না পুলিশ।

তাঁকে পলাতক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সলমনের বাড়ির সামনে গুলি চলার ঘটনা-সহ মোট ১৮টি মামলায় অভিযোগ রয়েছে আনমোলের বিরুদ্ধে। সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার হত্যাতেও তাঁর যোগ রয়েছে বলে সন্দেহ করা হয়।

ছবি  সৌজন্যে : এক্স