
জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের জুহু এলাকায় পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় নতুন মোড়। রাজস্থান থেকে আরো ছ’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের মুম্বাইয়ে এনে অপরাধ দমন শাখার জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হচ্ছে। এ নিয়ে মামলায় মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল ১১ জনে।পরবর্তীতে জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। এর পর থেকেই একাধিক সন্দেহভাজনকে আটক ও জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।উল্লেখ্য প্রথম দফায় পুনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। তদন্তে উঠে এসেছে, আশারাম ফাসলে নামে এক অভিযুক্ত অস্ত্র সরবরাহে ভূমিকা রেখেছিলেন এবং তিনি গত চার বছর ধরে এই গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
পাশাপাশি পরিচালকের নিরাপত্তা নিশ্চিত করতে তার আবাসনের চারপাশে পুলিশি নজরদারিও জোরদার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত এখনো চলছে।
