
মুম্বইয়ে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার মুম্বইয়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে সারাদিনই মুম্বইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোঙ্কন, রত্নগিছি-সহ কয়েকটি জায়গায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে।
আবহাওয়া দফতর মুম্বই, থানে, রায়গড়, বিড, আহিল্যানগর, পুনে এবং লাতুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে এই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
পুনের শহরতলির সমান্ত স্কুল এবং কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যেই মুম্বইয়ের বেশ কয়েকটি এলাকায় জল জমেছে।
