মেট্রোর রড ঢুকল অটোযাত্রীর মাথায়, মুম্বইয়ের দুর্ঘটনার চাঞ্চল্য

0
166
ছবি সৌজন্যে : এক্স

মুম্বইয়ের মেট্রো প্রকল্পের কাজ চলাকালীন লোহার রড ঢুকে গিয়ে আক্রান্ত হয়েছেন সোনু আলি নামে বছর ২০-এর এক যুবক।

চলন্ত অটোরিকশার মধ্যেই ওই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাটি ঘটেছে থানে-ভিওয়ান্ডি মেট্রো রুটের নারপোলি-ধামঙ্কর নাকার কাছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই সোনুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে। তবে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাজ চলাকালীন কোনও কারণে একটি লম্বা লোহার রড পিলার থেকে আচমকা বেরিয়ে আসে। সেই সময়ে সেখান দিয়ে যাচ্ছিল অটোরিকশাটি।দুর্ভাগ্যবশত, রডটি সোজা আটোর ভিতরে ঢুকে যায় এবং সোনুর মাথায় বিঁধে যায়।

সঙ্গে সঙ্গেই অটোর চালক ব্রেক কষেন এবং বাকি যাত্রীরা চিৎকার শুরু করে দেন। স্থানীয়রা এবং পুলিশ এসে কোনও মতে জমখ সোনুকে অটো থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।