মুম্বইয়ে শিশুপাচার চক্র, ধৃত ডাক্তার-সহ ৭

0
141
Child trafficking ring in Mumbai including 7 doctors arrested
Child trafficking ring in Mumbai including 7 doctors arrested
বড় শিশুপাচার চক্রের হদিশ মিলেছে মুম্বইয়ে। পাচারের আগেই উদ্ধার হয়েছে ২ শিশু। ঘটনার তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করছে মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন এক চিকিৎসকও।
পুলিশের দাবি, হাসপাতালের প্রজনন বিভাগে কর্মরত মহিলাদের সহায়তায় চালানো হচ্ছিল এই র‍্যাকেট। এখনও পর্যন্ত ১৪ টি শিশুকে পাচার করেছে এই পাচার চক্রটি। জানা গিয়েছে, হাসপাতালে সন্তান জন্ম দিতে আসা গরিব মহিলাদের টার্গেট করত এই চক্রটি। সদ্যোজাত শিশু চুরি করে একাধিক দালালের মাধ্যমে সেই শিশুকে পাচার করা হত, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যে। পুলিশের দাবি এই গ্যাং এখনও পর্যন্ত ১১ শিশুপুত্র ও ৩ সদ্যজাত কন্যাসন্তানকে বিক্রি করেছে। বিক্রি হওয়া শিশুদের বয়স ৫ দিন থেকে ৯ মাস পর্যন্ত। মুম্বইয়ে এমন একটি চক্র যে তৎপর হয়েছে খবর পেয়েই সক্রিয় হয় পুলিশ। এই ঘটনার মূল পাণ্ডা ৩ জনকে হেফাজতে নিয়ে জজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই তালিকায় রয়েছে সঞ্জয় সোপানরাও খান্ডারে নামের এক ডাক্তারও।