গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, মুম্বই পুলিশের কাছে মেসেজ 

    প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, মুম্বই পুলিশের কাছে মেসেজ 

    0
    150
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজস্থানের আজমের থেকে মুম্বই পুলিশের কাছ থেকে হুমকির হোয়াট্‌সঅ্যাপে বার্তাটি এসেছে বলে খবর।

    সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদীকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিক ভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

    এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহু বার হুমকি দিয়ে ভুয়ো বার্তা এসেছে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে।