মুম্বাই সন্ত্রাসের চক্রী রানার আর্জি গ্রহণ মার্কিন সুপ্রিম কোর্ট 

0
109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারতে প্রত্যর্পণের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে  মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার আবেদন গৃহীত হয়েছে । অসুস্থতার অজুহাত দেখিয়ে  ভারতে প্রত্যর্পণের নির্দেশ বাতিলের জন্য যে আবেদন জানিয়েছে , আগামী সপ্তাহেই প্রধান বিচারপতির নেতত্বাধীন বেঞ্চে তার শুনানি হবে।
ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রানা। আবেদনপত্রে, পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম কথাটা উল্লেখ করেছিল রানা। গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাজান সেই আবেদন খারিজ করে দিয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই আবেদন পুনর্বিবেচনা করবে। এর ফলে রানাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া  শ্লথ হয়ে  পড়ল বলে মনে করা হচ্ছে।