দিল্লির ১৩ কোচিং সেন্টার সিল পুরসভার

0
236
13 Coaching Centers of Delhi are Sealed Municipalities
13 Coaching Centers of Delhi are Sealed Municipalities
তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর পর দিল্লির অন্তত ১৩টি কোচিং সেন্টার সিল করে দিয়েছে পুরসভা। সব ক’টি ক্ষেত্রেই বেসমেন্টটিকে বেআইনি ভাবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ।
কোচিং সেন্টারগুলিকে সিল করে দরজায় নোটিস সেঁটে দিয়েছেন পুর কর্তৃপক্ষ। যে কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি পুলিশ আগেই সিল করে দিয়েছিল। সেখানকার মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে।১৩টি কোচিং সেন্টার সিল করার নির্দেশ দিয়েছেন দিল্লি পুরসভার মেয়র শেলী ওবেরয়। নির্দেশে বলা হয়েছে, এই কোচিং সেন্টারগুলি বেআইনিভাবে বেসমেন্ট ব্যবহার করছিল। এগুলি সিল করে কর্তৃপক্ষকে নোটিস দেওয়া হয়েছে।সূত্রের খবর, কিছুদিন আগে মুখার্জিনগর এলাকায় একটি কোচিং সেন্টারে আগুন লেগে যাওয়ার পর এলাকার সব কোচিং সেন্টার খতিয়ে দেখেছিল প্রশাসন। সেই সময়ে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় রাজেন্দ্রনগরের ওই সেন্টারকেও শো-কজ করা হয়েছিল। তারপর কিছুদিন আগে দমকলের কাছ থেকে কোচিং চালানোর প্রয়োজনীয় ছাড়পত্র পান কর্তৃপক্ষ। কিন্তু বেসমেন্টে গলদ থেকেই গিয়েছিল।