৬ মাসে কলকাতায় পুরভোট : মুখ্যমন্ত্রী

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব
৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় আসবে নতুন বোর্ড। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বৈঠক থেকে এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন, কলকাতা পুরসভায় এখন অচলাবস্থা। ৭ ডিসেম্বরের মধ্যে রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কলকাতা পুরসভার নতুন পুর বোর্ডের হাতে ক্ষমতা তুলে দেবে। অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যেই কলকাতায় সম্পন্ন হবে পুরসভার নির্বাচন পাশাপাশি কলকাতা পুরসভায় কেন বসানো হল প্রশাসক, তার ব্যাখ্যাও দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, নাগরিক পরিষেবা এক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। তাই বাধ্য হয়েছেন প্রশাসক বসাতে। সম্প্রতি পুরসভার মেয়রপদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত পুরসভার মেয়াদ থাকলেও মেয়রের পদত্যাগের কারণে পুর বোর্ড বাতিল হয়ে গিয়েছে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি আসন পুনর্বিন্যাসের কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, কলকাতায় আসন পুনর্বিন্যাস জরুরি। কোনও ওয়ার্ডে অনেক বেশি জনসংখ্যা।