
পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু।ইডির তলবে সোমবার সকালে ছেলে সমুদ্র বসু এবং আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে।
এরপর টানা ১০ ঘণ্টা জেরা করা হয় তাঁকে। বয়ানে অসংগতি এবং তদন্তে অসযোগিতা করায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। এর আগে পয়লা মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। সেই দিন টানা ৯ ঘণ্টা জেরার মুখোমুখি হয়েছিলেন। তারও আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। ছেলের ধাবাতেও চলে ইডির অভিযান। পরে সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়েছিল ইডি। তাদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল। সুজিত বসুর দাবি যে মামলায় তাঁকে বারবার তলব করা হচ্ছে, সেই মামলায় যে চার্জশিট দিয়েছে সিবিআই, তাতে তাঁর নাম নেই।
তবে আরেক প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ তাঁকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা এড়িয়েছেন। এর আগে ৫ বার নোটিস পাওয়া সত্ত্বেও একবারও হাজিরা দেননি রথীন ঘোষ








