
পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে মদন মিত্র-র দই ছেলে এবং স্ত্রীকে তলব করেছে ইডি। আগামী সপ্তাহে তাঁদের তলব করা হয়েছে। কিছু আর্থিক লেনদেনের ক্ষেত্রে মদন মিত্রর স্ত্রী এবং পুত্রদের নাম উঠে এসেছে বলে খবর।
সে কারণেই তাঁদের ডাকা হয়েছে। জুন মাসে মদন মিত্রর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা এবং শহরতলির সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় মদন মিত্রর ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যায় ইডি আধিকারিকরা। মদন মিত্রর বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।
গত বছর অক্টোবরে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্র-র বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তাঁর বাড়িতে ৫ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছিল।
