বার্থ সার্টিফিকেট দিতে পারবেন না পুরসভা, পঞ্চায়েত প্রধানরা : মনোজ 

0
59
ছবি সৌজন্যে : নিজস্ব
পঞ্চায়েত ও পুরপ্রধানরা এবার থেকে আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের কড়া বার্তার দিনই তৃণমূল আমলে জন্ম ও মৃত্যুর শংসাপত্রে দুর্নীতির অভিযোগে রাজ্যজুড়ে একযোগে তল্লাশি অভিযানে পুলিশ।
বীরভূমের সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর, দুর্গাপুর, কোচবিহারের বিভিন্ন পঞ্চায়েত, পুরসভা-সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দিয়েছে পুলিশ। রেজিস্টার, সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় রাজ্যজুড়ে ভুয়ো জন্ম শংসাপত্র ইস্যুর অভিযোগ উঠেছিল। অনিয়ম করে জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে বলে দাবি। এবার তদন্তের স্বার্থে এই নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না পঞ্চায়েত ও পুরপ্রধানরা। জন্মের ২১ দিনের মধ্যে নবজাতকের নাম নথিভুক্ত করতে হবে বাবা-মাকে। তার ভিত্তিতেই মিলবে জন্ম সার্টিফিকেট।