গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata কলকাতায় ফুটপাথবাসীদের হঠাতে পুরসভার অভিযান

    কলকাতায় ফুটপাথবাসীদের হঠাতে পুরসভার অভিযান

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কলকাতার রাস্তাঘাট, ফুটপাথ ও ব্রিজের তলা থেকে ভবঘুরে, ভিখারি এবং ফুটপাথবাসীদের সরাতে মঙ্গলবার একযোগে অভিযান চালিয়েছে কলকাতা পুরসভা, পুলিশ। কলকাতার একধিক গুরুত্বপূর্ণ স্থানে এই অভিযান চলে।

    পুরসভার তরফে বলা হয়েছে জনসাধারণের চলাচলে সমস্যা হচ্ছে এমন এলাকাগুলোতেই এই অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, পার্ক সার্কাস, বেকবাগান, মল্লিকবাজার, হাজরা এবং গোপালনগরের মত ব্যস্ত এলাকায় এই অভিযান চলে। সকাল থেকেই পুরসভা ও পুলিশের যৌথ বাহিনী পথে নামে। বেশকিছু ফুটপাথ ও রাস্তার পাশে বসবাসকারী মানুষকে সেখান থেকে সরে যেতে অনুরোধ করা হয়। কোথাও কোথাও বলপূর্বক ব্যবস্থাও নিতে হয় পুরসভার আধিকারিককুদর। দীর্ঘদিন ধরেই কলকাতার রাস্তায় ফুটপাথবাসীদের সংখ্যা বাড়ছে। এতে পথচারীদের চলাফেরা যেমন ব্যাহত হচ্ছে, তেমনই বাড়ছে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ। সেই কারণেই এই অভিযান।

    পুরসভার তরফে ভবঘুরেদের জন্য বিকল্প আশ্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে। যাতে এদের কোনও সমস্যায় পড়তে না হয়। এর আগে বেআইনি হকার উচ্ছেদের জন্য অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা।