গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের ঠিকানায় নোটিস পুরসভার, অস্বীকার তৃণমূলের

    অভিষেকের ঠিকানায় নোটিস পুরসভার, অস্বীকার তৃণমূলের

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে নোটিস দিয়েছে পুরসভা। বুধবার বিকেলে একগোছা কাগজ হাতে হাজির হন পুরকর্মীরা।
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭টি সম্পত্তিতে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এবার কালীঘাট রোডের বাড়িতে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ থেকে কর্মীরা এসে নোটিস দিয়ে গিয়েছেন। হরিশ মুখার্জি রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে, সেখানেও নোটিস দিয়েছেন পুরকর্মীরা। লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্ডস নামেও নোটিস দেওয়া হয়েছে। যাঁরা বাড়িতে ছিলেন তাদের হাতেই একগোছা নোটিস দেওয়া হয়েছে পুরকর্মীদের তরফে। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সাউথ ডিভিশনের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে।  এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন বাড়ির দেওয়ালে লাগানো দ্বিতীয় নোটিস সাঁটানোর ১ মিনিটের মধ্যেই ছিঁড়ে ফেলা হয়েছে। বুধবার সন্ধ্যেয় কলকাতা পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের তরফে নোটিস দেওয়া হয়েছিল অভিষেক শান্তিনিকেতনের বাড়িতে। অন্যদিকে, অভিষেক বন্দোপাধ্যয়ের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ করা হবে বলে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
    দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বলে যা প্রচার করা হচ্ছে তা সর্বৈব অসত্য। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তাঁর হলফনামাতেই দেওয়া আছে।