গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Howrah মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে খুন

    মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে খুন

    0
    287
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মৌড়িগ্রাম রেল স্টেশনে প্রকাশ্যে এক ব্যক্তিকে ছুরি মেরে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে যাত্রীরা।
    অন্যান্য দিনের মতোই মঙ্গলবার সকাল থেকে স্টেশনের মধ্যে ছিল কর্ম ব্যস্ততা। এরমধ্যেই স্টেশনের মধ্যে দুই ব্যক্তির মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি একটা সময় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় হঠাৎ করেই এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে অপর এক ব্যক্তিকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রকাশ্যে এই ঘটনায় রীতিমতো হুলস্থূল পড়ে যায়। আতঙ্কে স্টেশনে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন।
    সেই সুযোগকে অভিযুক্ত ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। সেই সময় যাত্রীরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। দেওয়া হয় গণপিটুনি। কেন এই ঘটনা তা জানতে শুরু হয়েছে তদন্ত।