গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Medinipur খুন কেশিয়াড়ি বিডিও অফিসের হিসাবরক্ষক, সরব শুভেন্দু

    খুন কেশিয়াড়ি বিডিও অফিসের হিসাবরক্ষক, সরব শুভেন্দু

    0
    348
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভাড়াবাড়ি থেকে কেশিয়াড়ি বিডিও অফিসের হিসাবরক্ষক তথা হেড ক্লার্কের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৮ এর যুবক অভিষেক গঙ্গোপাধ্যায়ের গলা থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত ছিল। তাঁরা সারা শরীর রক্তে ভিজে ছিল। তাঁর বাড়ি মেদিনীপুর শহরে। তবে কর্মসূত্রে তিনি কেশিয়াড়িতে থাকতেন। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে অভিষেককে। ইতিমধ্যে খুনের ঘটনায় শিবু রাউল সহ মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। শিবু রাউলের বাড়ি কেশিয়াড়ি থানার বাঘাস্তি এলাকায়। প্রত্যেকই একই জায়গাতে পাশাপাশি থাকতেন। খুনের পিছনে কী উদ্দেশ্যে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

    এদিকে এই খুনের ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন বলে দাবি করেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।