
সেবাশ্রয়ের নামে খুন করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিষেককে চিটিংবাজ ভাইপো বলে কটাক্ষও করেছেন।
এই অপরাধে চরম শাস্তি দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, এই চিটিংবাজ ভাইপো কীভাবে মানুষের ক্ষতি করেছে দেখুন। বিষ্ণুপুরের একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। আল্ট্রা সোনোগ্রাফি, এক্স রে, সরকারি হাসপাতালের ডাক্তার, মেডিক্যাল কলেজে ছাত্রদের বাইরে নিয়ে গিয়েছে। মেডিক্যাল কলেজে ছাত্ররা চিকিৎসা করতে পারেন? একবার ঢুকলে বেরবে না। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এ তো খুনের মামলা। দিলীপ মণ্ডলের গোডাউন থেকে মেশিন, এক্সপায়ারি ওষুধ বাজেয়াপ্ত হয়েছে।
সেবাশ্রয়ে ভুল চিকিৎসার কারণে, কারোর বাদ পড়েছে হাত, কারোর পা, কেউ চিরতরে বিকলাঙ্গ হয়ে গিয়েছেন। শুধু ভুল চিকিৎসা নয়, আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই প্রকল্প ও তাঁর নামে।
