মধ্যপ্রদেশে পরিবারের ৮ সদস্যকে খুন, আত্মঘাতী অভিযুক্ত 

0
182
Murder of 8 family members in Madhya Pradesh suicide accused
Murder of 8 family members in Madhya Pradesh suicide accused
মধ্যপ্রদেশে স্ত্রী, সন্তান-সহ পরিবারের ৮ সদস্যকে খুনের পর যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যেপ্রদেশের ছিন্দওয়াড়ার।
পুলিশের তরফে জানা যাচ্ছে, রাত ২.৩০ থেকে ৩টে নাগাদ এই কাণ্ড ঘটায় ওই পরিবারেরই সদস্য দীনেশ। বাড়ির সকলে যখন ঘুমে অচেতন ঠিক সেই সময় কুড়ুল দিয়ে পরিবারের একের পর এক সদস্যকে খুন করে সে।এরপর কান্নাকাটি ও চিৎকারের শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এলে দেখা যায় রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। গ্রামবাসীরা চলে আসায় বাড়ি থেকে জঙ্গলে পালিয়ে যায় দীনেশ। পরে বাড়ি থেকে কিছু দূরে উদ্ধার হয় তাঁর দেহ।হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের ১০ বছরের বালক।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ছিন্দওয়াড়া পুলিশ।যদিও ঠিক কী কারণে দীনেশ এমন কাণ্ড ঘটাল তা এখনও জানা যায়নি।সূত্রের খবর, মানসিক অসুস্থ ছিলেন অভিযুক্ত। যার জন্য চিকিৎসাও করাচ্ছিলেন তিনি।