গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National আইনজীবীকে প্রকাশ্যে গুলি করে খুন!

    আইনজীবীকে প্রকাশ্যে গুলি করে খুন!

    0
    11
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে এক আইনজীবীকে গুলি করে খুনের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। নিহত আইনজীবীর নাম রাজীব সিং। শনিবারের পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। আইনজীবীকে গুলি করে পালানোর সময়ে ফাঁপরে পড়ে দুই আততায়ী।

    যে দুষ্কৃতী বাইক চালাচ্ছিল, সে অনেক চেষ্টা করেও বাইক স্টার্ট করতে পারছিল না। বেশ কিছুক্ষণের কসরতে অবশেষে বাইক চালু হয় এবং দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, প্রতিদিনের মতো শনিবার রাজীব মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। সেই সময়ে বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। একজন বাইক থেকে নেমে রাজীবকে লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন রাজীব। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।