গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National আমলা কন্যা খুন : প্রকাশ্যে ময়নাতদন্ত রিপোর্ট 

    আমলা কন্যা খুন : প্রকাশ্যে ময়নাতদন্ত রিপোর্ট 

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    নৃশংসভাবে হত্যা করা হয়েছিল দিল্লির আমলা কন্যাকে। এবার প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট।

    রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আমলা-কন্যাকে ভোঁতা এবং ভারী কোনও জিনিস দিয়ে মুখে আঘাত করা হয়েছিল। যার জেরে তাঁর নাকের হাড় ভেঙে গিয়েছে। তদন্তকারীদের অনুমান, তরুণী হামলাকারীর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেছিলেন।পুলিশ সূত্রে খবর,আমলা-কন্যার ঘাড়ের পেশি ছিঁড়ে গিয়েছিল। ভিতরে রক্তক্ষরণ হয়। ঘাড়ের হাড় ভাঙা ছিল। বিশেষ করে থাইরয়েড কার্টিলেজের কাছে। শ্বাসরোধ করে হত্যা করা হয় আমলা-কন্যাকে। পুলিশ সূত্রে খবর, বেশ কিছু নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। রক্তের নমুনা, নখ, লালারস সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, তরুণীকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা স্পষ্ট হবে।

    তবে পুলিশ সূত্রে খবর, আমলা-কন্যাকে প্রথমে মারধর করা হয়। অচৈতন্য হয়ে পড়লে, তাঁকে ধর্ষণ করা হয়।