‘প্রসূতিকে খুন, ক্ষমার অযোগ্য অপরাধ’ বিস্ফোরক শুভেন্দু

0
132
ছবি সৌজন্যে :ফেসবুক
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির সাধারণ মৃত্যু হয়নি, তাঁকে মারা হয়েছে, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। স্যালাইন-কাণ্ডে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, এই ঘটনার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। যে ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছিল ওই হাসপাতালে, সেই কোম্পানিকে গত ১০ ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রায় এক মাস পরেও সেই কোম্পানির স্যালাইন কীভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল, এই বিষয়ে শুভেন্দু বলেছেন, নথি থেকেই স্পষ্ট স্বাস্থ্য দফতর থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটি হয়েছে। দায়সারা ভাবে এই ওষুধগুলি ব্যবহারে না বলেছিল সরকার। কিন্তু তারপরও তা ব্যবহার করা হয়েছে।
শুভেন্দুর দাবি, এর পিছনে মোটা টাকার খেলা রয়েছে। ইডি এই বিষয়ে তদন্ত করলে তা বেরিয়ে আসতে পারে। গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে মামলা করার আর্জি জানিয়েছেন শুভেন্দু।