শিশুদের নিয়ে ঝামেলায় কুপিয়ে খুন

0
240
ছবি সৌজন্যে : নিজস্ব
শিশুদের নিয়ে দুই পরিবারের ঝামেলায় তৃণমূল নেতার উস্কানিতে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মালদার হরিশচন্দ্রপুরে। জানা গিয়েএছ মালদার হরিশচন্দ্রপুরের সুলতাননগরের সাইরা গ্রামে পেশায় ফেরিওয়ালা শাহজাহান মিঞার ছেলে রাস্তার পাশে ফুলঝুড়ি নিয়ে খেলছিল।
কোনও কারণে আগুনের ফুলকি তফাজুল মিঞার মেয়ের গায়ে পড়ে। এরপরেই দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা আমেদ মিঞার উস্কানিতে শাহজাহান মিঞাকে মাটিতে ফেলে কোপাতে থাকেন তফাজুল, রাজীব মিঞা।
গুরুতর জখম অবস্থায় শাহজাহানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়ায়।