দোকানে চা খাওয়ার সময় হরিহরপাড়ায় কুপিয়ে খুন, মালদাতেও

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব
চায়ের দোকানে চা খাওয়ার সময় হাঁসুয়া দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুরে ঘটনার জেরে শোরগোল পড়েছে।
জানা গিয়েছে বাড়ির পাশে চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন বছর ৫৪-র খালেক মণ্ডল ওরফে লাল্টু। অভিযোগ সেই সময় দোকানদার হাঁসুয়া নিয়ে এলোপাথাড়ি কোপায়। গুরুতর জখম অবস্থায় লাল্টুকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অবৈধ সম্পর্ক নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দুই সৎ ভাইয়ের গণ্ডগোল থামাতে গিয়ে মৃত্যু হয়েছে ভাগ্নের। মালদার মানিকচকের মথুরাপুরে মামার হাতে ভাগ্নের খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে বাড়ির পাশে রাস্তায় ইট ফেলেছিল রাজা মণ্ডল। তা নিয়ে সৎ ভাই জীবন মণ্ডলের সঙ্গে ঝামেলা বাধে। সেই সময় দুই মামার গন্ডগোল থামাতে যায় বাগ্নে হিরেন কুণ্ডু। অভিযোগ তখন রাজা মণ্ডল হাঁসুয়া দিয়ে হিরেনকে কোপায়।
তাঁকে বাঁচাতে গিয়ে হাঁসুয়ার কোপ লাগে জীবন মণ্ডলের। হিরেনকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন।