
আমেরিকায় ভারতীয় পড়ুয়াকে খুনের ঘটনার ৩ দিন পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম রিচার্ড ফ্লোরেজ। ২৩ বছর বয়সি ওই যুবক নর্থ রিচল্যান্ড হিলসের বাসিন্দা।
ভারতীয় সময় শনিবারে ফোর্ট ওয়ার্থের একটি গ্যাস স্টেশনে চন্দ্রশেখর পোলে নামে হায়দরাবাদের বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়াকে গুলি করে খুন করেছিল রিচার্ড। খুনের পর আর একটি গাড়িকে লক্ষ্য করেও গুলি ছুড়েছিল ধৃত। এরপর ঘটনাস্থল থেকে প্রায় মাইলখানেক দূরে মেডোক্রক ড্রাইভ এলাকায় একটি বাড়ির গেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছিল তার গাড়ি।
ফোট ওয়ার্থ পলিশের মুখপাত্র ব্র্যাড পেরেজ জানিয়েছেন, অভিযুক্ত রিচার্ড এখনও হাসপাতালে ভর্তি। তবে রিচার্ড নিহত চন্দ্রশেখরকে আগে থেকে চিনত কিনা, কেনই বা হঠাৎ তাঁকে গুলি করে খুন করেছেন, সে সব বিষয়ে এখনও জানা যায়নি।
