গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Murshidabad অশান্ত মুর্শিদাবাদ, ঘর ছেড়ে আশ্রয় মালদায়

    অশান্ত মুর্শিদাবাদ, ঘর ছেড়ে আশ্রয় মালদায়

    0
    172
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অশান্ত মুর্শিদাবাদ থেকে কার্যত এক কাপড়ে মালদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে একাধিক পরিবার। সামশেরগঞ্জের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছেন অন্তত ৫০০ জন।
    নৌকায় করে নদী পেরিয়ে পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অভিযোগ বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ায় হয়েছে। প্রাণ বাঁচাতে ভয়ে সন্তানদের নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে বহু পরিবার। বিএসএফের সহযোগিতায় তারা কোনওক্রমে বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছেন। এদিকে এখনও থমথমে মুর্শিদাবাদের ধুলিয়ান। ফাঁকা রাস্তা, বেশিরভাগ দোকান বন্ধ। রাস্তার এখনও পড়ে পুলিশের ভাঙা গাড়ি।
    ধুলিয়ান বাজারে একটি মিষ্টির দোকানে ব্যাপক ভাঙচুর করে লুঠপাট করা হয়েছে। একাধিক বাড়িতে ধ্বংসের ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট পাথর।