দুর্নীতি নিয়ে মিছিলে মুর্শিদাবাদও, পাশাপাশি সুকান্ত-শুভেন্দু-দিলীপ

0
114
ছবি সৌজন্যে : নিজস্ব

শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত বিজেপির মহামিছিলে জুড়ে গেল মুর্শিদাবাদ। রাজ্য বিজেপির তিন সর্বোচ্চ নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ পা মেলালেন একসঙ্গে।

মিছিল শুরুর আগে কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বক্তৃতাও দেন তিনজনে। বিভেদ ভুলে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের এক হওয়ার পথে নামার বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে আগামী কয়েক মাস পথে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মেয়াদ আর এক বছরও থাকবে না। তিন নেতাই স্লোগান তুলেছেন বটোগে তো কটোগে, এক হ্যায় তো সেফ হ্যায়। জেলাস্তরের নেতৃত্বকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হয়েছে রবিবারের মিছিলে।

উত্তরবঙ্গের কোনও জেলাকে এই মিছিলে যোগ দিতে বলা হয়নি। মূলত কলকাতা এবং লাগোয়া জেলাগুলো থেকেই কর্মী সমর্থকদের ডাকা হয়েছিল।