গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Murshidabad অশান্ত মুর্শিদাবাদ, পরিস্থিতি দেখতে ডিজিপি রাজীব

    অশান্ত মুর্শিদাবাদ, পরিস্থিতি দেখতে ডিজিপি রাজীব

    0
    171
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সকালে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দিয়েছিলেন এরপর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সন্ধেতেই মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার। প্রসঙ্গত রাজীব কুমার পৌঁছনোর আগেই হাইকোর্ট মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দেয়।
    মুর্শিদাবাদে অশান্তিতে ইতিমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই রুটমার্চ শুরু করেছে বিএসএফ। এবার অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মুর্শিদাবাদে গিয়েছেন রাজীব কুমার।
    সকালেই ডিজি জানিয়েছিলেন সরকারের দিক থেকে স্পষ্ট বলা আছে কোনওরকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। শক্ত হাতেই পরিস্থিতি মোকাবিলা করা হবে। গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।