সিলিন্ডার বিস্ফোরণে কান্দিতে মৃত শিশু, আহত ৫

0
200
ছবি সৌজন্যে : নিজস্ব

রান্নার সময় গ্যস সিলিন্ডার ফেটে কান্দিতে শিশুর মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে। জখম হয়েছেন পরিবারের ৫ জন সদস্য।

এদেরকে মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে মুর্শিদাবাদের কান্দির রামেশ্বরপুরে দুপুরে ডালিম শেখের বাড়িতে দুপুরে রান্নার সময় হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন ৬ জন।

দগ্ধ অবস্থায় ৬ জনকে উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে গেলে ৩ বছরের আফরিন পারভিনের মৃত্যু হয়েছে। ৩ জনের অবস্থা গুরুতর থাকায় তাঁদেরকে মুর্শিদাবা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।