গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad মুর্শিদাবাদের শ্রমিক খুন ঝাড়খণ্ডে! বেলডাঙ্গায় সড়ক-রেল অবরোধ

    মুর্শিদাবাদের শ্রমিক খুন ঝাড়খণ্ডে! বেলডাঙ্গায় সড়ক-রেল অবরোধ

    0
    65
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেলডাঙায়। দোষীদের শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেছেন গ্রামবাসীরা।
    অবরোধ করা হয়েছে বেলডাঙা স্টেশনও। তৃণমূল, বিজেপি উভয়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। মৃত শ্রমিকের নাম আলাই শেখ। বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গ্রামে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছয়। জানা যায়, ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে খুন করার পর তাঁর দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার যুবকের দেহ গ্রামে ফিরেছে। তার পরেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। বেলডাঙার ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় বেলডাঙা স্টেশনও। এর ফলে শিয়ালদহ-লালগোলা শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক আটকে থাকায় উত্তরবঙ্গ এবং কলকাতাগামী যান চলাচলেও সমস্যা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু অবরোধ এখনও ওঠেনি।
    এদিকে, এই নিয়ে রাজ্যের পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলের বার্তায় লিখেছেন, দীর্ঘক্ষণ পথ-রেল অবরোধ, তারপরেও পুলিশ বা প্রশাসনের কোনও ভ্রুক্ষেপ নেই।