গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Murshidabad ডোমকল হাসপাতালের নার্সের দেহ

    ডোমকল হাসপাতালের নার্সের দেহ

    0
    244
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ডোমকল হাসপাতালের নার্সের দেহ উদ্ধার হয়েছে ভাড়া বাড়ি থেকে। আমিনা সুলতানা নামে বছর ২৪-র ওই নার্স ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত ছিলেন।
    শনিবার সকালে ভাড়া বাড়ির দরজা ভেঙে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর শুক্রবার রাতে ডিউটি থেকে ফিরে স্বামীর সঙ্গে কথা বলছিলেন। শনিবার উইক অফ ছিল। ভাইয়ের বিয়েতে যাওয়ার কথা ছিল আমিনার। তার আগে শনিবার ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে। তবে ঠিক কি কারণে মৃত্যু। তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। এদিকে নন্দীগ্রামে মহিলার থেঁতলানোর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রামের হরিপুরে ঝিলের পাশে পড়েছিল দেহ। মহিলার গলা কেটে থেঁতলে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।
    দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। কে বা কারা খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।