গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Murshidabad ১ জানুয়ারি মুর্শিদাবাদের এসপির অফিস ঘেরাও : হুমায়ুন

    ১ জানুয়ারি মুর্শিদাবাদের এসপির অফিস ঘেরাও : হুমায়ুন

    0
    205
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ১ জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দিয়ে পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, ঘটনার ব্যাখ্যা দিতে হবে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের।
    কাউকে ভয় দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের নির্দেশেই তাঁকে ও তাঁর পরিবারকে নিশানা করা হচ্ছে। তিনি বলেছেন, তুচ্ছ অজুহাতে একজন বিধায়কের বাড়ি ঘিরে রাখা যায় না। তাঁর ছেলেকে বেআইনিভাবে আটক করা হয়েছিল।
    যদিও সংখ্যালঘু ভোট-রত ভয়ে পরবর্তীতে তাঁর ছেলেকে ছেড়েও দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পাবেনা ২০২৬ এর বিধানসভা নির্বাচনে। কটা জিতবেন কাউন্টিং এর দিনে দেখে নেবেন।