গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad ইউটিউব দেখে গাড়ি তৈরি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর

    ইউটিউব দেখে গাড়ি তৈরি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত কিশোর

    0
    315
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ইউটিউব দেখে ইলেকট্রনিক গাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কিশোরের। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে।
    জানা গিয়েছে বছর ১২-র বিপ্লব হালদার অত্যন্ত মেধাবী ছিল। পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে বিভিন্ন গাড়ি তৈরি করত। শনিবার দুপুরে খেলনা গাড়ি বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বারো বছরের বিপ্লব হালদার।
    পরিবারের লোকজন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।